গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নতুন চিন্তা ও চিন্তার পরিবর্তন আনতে হবে।’ তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে আমাদের উপর হামলা হয়েছিল। হামলাকারীরা দেখতে চেয়েছিল আমরা এক আছি কি না।
তারা দেখেছে বিএনপি, জামায়েতসহ সকল দলগুলো একসাথে ছিলো। তখন সেই ক্ষমতালোভী দলটি ঐক্য দেখে পিছু হটেছে। জুলাই বিপ্লবের পর আমরা ঘুষ দুর্নীতিমুক্ত দেশ আশা করেছিলাম। সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনে তাদের বেতন দ্বিগুন-তিনগুণ করে দিন। কিন্তু দুর্নীতি হতে পারবে না।

আমরা চেয়েছি ঘুষ দুর্নীতি বন্ধ হবে। তা বন্ধ হয়নি-কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি।’ তিনি চলমান শিক্ষক আন্দোলনকে সমর্থন করে শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘শিক্ষকদের বেতন সর্বোচ্চ হওয়া উচিৎ। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক।
শিক্ষকরা আমাদের গুরু। শিক্ষকদের চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি।’ পটুয়াখালীর গলাচিপায় বুধবার সন্ধ্যায় পৌর মঞ্চে সর্ব সাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর।

নুর আরও বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক পেশি শক্তি ও কালো টাকা বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর পদ্ধতি চাইছি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল ততো পার্সেন্ট সংসদ সদস্য থাকবে। তাহলেই কেউ আর একক দলের মাতব্বরী কিংবা ছডি ঘুরানো থাকতো না।’
এসময় তিনি আরো বলেন, ‘আগের দিন নাই; দিনের ভোট রাতে হবে, মেম্বারটা মাইরা দেন, চেয়ারম্যানটা আমরা মাইরা লইতাছি। সেই দিন আর নাই।’।সভায় গলাচিপা উপজেলা জিওপি আহবায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিওপির উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম ও মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা জিওপি আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা জিওপি আহবায়ক মো. লিয়ার হোসেন, বাউফল উপজেলা জিওপি আহবায়ক হাবিবুর রহমান, বরিশালের জিওপি সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাসেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ সহসভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, পটুয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মো. ফারুক হাওলাদার প্রমুখ।
এর আগে নুরুল হক নূর বুধবার দুপুরের পর থেকে দশমিনা সদর, ঠাকুর বাজার, আরজবাগি ও উলানিয়া বাজারে পথসভা করেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
-খবরপ্রতিদিন/ সি.ব