বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২
logo

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২

পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ । এতে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন। পাসের হার ৩১ শতাংশ।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থার ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। 

দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ৫৩ হাজার ৬৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

গত ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে ১০টা, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকেল ৩টা ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

ফলফল জানতে পারবেন যেভাবে:

উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলাফল পাবেন প্রার্থীরা।

এদিকে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ ফল দেখতে এখানে ক্লিক করুন।

খুঁজুন