দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় করেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে। বাকি তিন দিন সশরীরে ক্লাস পরিচালনার এই সিদ্ধান্ত মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের জরুরি সভায় নেওয়া হয়েছে।
এই প্রস্তাব চূড়ান্ত হওয়ার জন্য আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে তা উত্থাপন করা হবে।
শিক্ষামন্ত্রী জানান, কেবল সশরীরে ক্লাস নয়, পরিস্থিতি অনুযায়ী অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হবে। মন্ত্রণালয়ের একটি জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘‘আমরা স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে ‘অন অ্যান্ড অফ’ অর্থাৎ ব্লেন্ডিং পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা করছি। তবে সম্পূর্ণ অনলাইনে গেলে শিক্ষার্থীরা সামাজিক দক্ষতায় পিছিয়ে যেতে পারে, সেটিও আমাদের মাথায় আছে।’’
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় করেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে। বাকি তিন দিন সশরীরে ক্লাস পরিচালনার এই সিদ্ধান্ত মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের জরুরি সভায় নেওয়া হয়েছে। এই
প্রস্তাব চূড়ান্ত হওয়ার জন্য আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে তা উত্থাপন করা হবে। শিক্ষামন্ত্রী জানান, কেবল সশরীরে ক্লাস নয়, পরিস্থিতি অনুযায়ী অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হবে। মন্ত্রণালয়ের একটি জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ শিক্ষার্থী ও
অভিভাবক আংশিক অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘‘আমরা স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে ‘অন অ্যান্ড অফ’ অর্থাৎ ব্লেন্ডিং পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা করছি। তবে সম্পূর্ণ অনলাইনে গেলে শিক্ষার্থীরা সামাজিক দক্ষতায় পিছিয়ে যেতে পারে, সেটিও আমাদের মাথায় আছে।’’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত