চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু উপযুক্ত চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে এখনও অনেক গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষ পিছিয়ে আছে।সেই অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং সুস্থ চোখের আলো ফিরিয়ে দিতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর কলেজ মোড়ে বুধবার দিন ব্যাপী চক্ষু, গাইনী ও চর্ম, শিশু, সার্জারি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা প্রদান করেন।
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে তিন মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের কর্মসূচীর এই উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ।
প্রতিষ্ঠানটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় ।
অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় সেবা
পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ক্যাম্পে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন। চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ নয়ন কুমার সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে রোগীর চোখের সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দিচ্ছেন। এছাড়া ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চর্ম এবং যৌন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের নিবিড়ভাবে পরামর্শ প্রদান করেন।
বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ
ক্যাম্পে আগত শত শত রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি যাদের চোখের ছানি বা দৃষ্টির সমস্যা ধরা পড়েছে, তাদের জন্য বিনামূল্যে চশমা ও পরবর্তী চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে। এই মানবিক উদ্যোগে এলাকার গরীব-দুঃখী মানুষরা অত্যন্ত খুশি। তারা জানান, এই আধুনিক চিকিৎসা সেবা তারা ঘরে বসেই পেয়েছেন, যা তাদের জন্য সত্যিই আশার আলো।
পিএমকে-এর সামাজিক দায়বদ্ধতা
পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কেবল ক্ষুদ্র ঋণ কর্মসূচিই নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নেও নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরনের মানবিক উদ্যোগ পিএমকে-এর সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাদের এই উদ্যোগ গ্রামীণ অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর সাঈদ আহাম্মেদ খান,পোগ্রাম ম্যানাজার জনাব হাবিবুর রহমান ভুইয়া,সহকারি পোগ্রাম ম্যানেজার আব্দুল আলীম সাজু ও জহিরুল হক,শাখা ব্যবস্থাপক মো: আব্দুল করিম,জোনাল একাউনটেন্ট মোঃ সেলিম রেজা এছাড়াও চক্ষু, গাইনী ও চর্ম, শিশু, সার্জারি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোহাম্মাদ মোর্শেদ খান, ডাঃ হুরহিয়া বিনতে ইসলাম, ডাঃ শামসুল আরেফিন চৌধুরী,ডাঃ মোঃ মহিউদ্দিন, ডাঃ উজ্জ্বল মিত্র, ডাঃ মোঃ ইলিয়াস রহমান ও সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন ফজলে মিয়া জাফর আলী, ও মোঃ জাহাংগীরআলম,শিবপুর শাখার ব্যবস্থাপক মোঃ সুহাগ।
বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থা প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপ- প্রধান নির্বাহী, দেওয়ান ফয়সাল স্যারের প্রতি, এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি। পোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন। পিএমকের সকল শাখায় তিন মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা পত্র, ঔষধ এবং চোখের রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হবে।
শিবপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শিবপুরে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু উপযুক্ত চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে এখনও অনেক গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষ পিছিয়ে আছে।সেই অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং সুস্থ চোখের আলো ফিরিয়ে দিতে ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর কলেজ মোড়ে বুধবার দিন ব্যাপী চক্ষু, গাইনী ও চর্ম, শিশু, সার্জারি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা প্রদান করেন। পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)'র উদ্যোগে তিন মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের কর্মসূচীর এই উদ্যোগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ।প্রতিষ্ঠানটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় । অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় সেবা পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ক্যাম্পে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন। চক্ষু বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ নয়ন কুমার সরকার উন্নত প্রযুক্তির মাধ্যমে রোগীর চোখের সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দিচ্ছেন। এছাড়া ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চর্ম এবং যৌন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের নিবিড়ভাবে
পরামর্শ প্রদান করেন।বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ ক্যাম্পে আগত শত শত রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি যাদের চোখের ছানি বা দৃষ্টির সমস্যা ধরা পড়েছে, তাদের জন্য বিনামূল্যে চশমা ও পরবর্তী চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে। এই মানবিক উদ্যোগে এলাকার গরীব-দুঃখী মানুষরা অত্যন্ত খুশি। তারা জানান, এই আধুনিক চিকিৎসা সেবা তারা ঘরে বসেই পেয়েছেন, যা তাদের জন্য সত্যিই আশার আলো। পিএমকে-এর সামাজিক দায়বদ্ধতাপল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কেবল ক্ষুদ্র ঋণ কর্মসূচিই নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সমাজের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নেও নিরলস কাজ করে যাচ্ছে। এই ধরনের মানবিক উদ্যোগ পিএমকে-এর সামাজিক দায়বদ্ধতার প্রতি গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ। তাদের এই উদ্যোগ গ্রামীণ অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা প্রাপ্তি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর সাঈদ আহাম্মেদ খান,পোগ্রাম ম্যানাজার জনাব হাবিবুর রহমান ভুইয়া,সহকারি পোগ্রাম ম্যানেজার আব্দুল আলীম সাজু ও জহিরুল হক,শাখা
ব্যবস্থাপক মো: আব্দুল করিম,জোনাল একাউনটেন্ট মোঃ সেলিম রেজা এছাড়াও চক্ষু, গাইনী ও চর্ম, শিশু, সার্জারি, ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গন চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মোহাম্মাদ মোর্শেদ খান, ডাঃ হুরহিয়া বিনতে ইসলাম, ডাঃ শামসুল আরেফিন চৌধুরী,ডাঃ মোঃ মহিউদ্দিন, ডাঃ উজ্জ্বল মিত্র, ডাঃ মোঃ ইলিয়াস রহমান ও সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন ফজলে মিয়া জাফর আলী, ও মোঃ জাহাংগীরআলম,শিবপুর শাখার ব্যবস্থাপক মোঃ সুহাগ। বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থা প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপ- প্রধান নির্বাহী, দেওয়ান ফয়সাল স্যারের প্রতি, এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি। পোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া বলেন। পিএমকের সকল শাখায় তিন মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা পত্র, ঔষধ এবং চোখের রোগীদের পাওয়ারের চশমা বিতরণ করা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত