বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা শিবপুরে নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
logo

শিবপুরে নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব  ৬  ইউনিয়ন শিবপুরে নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের  মেধা বৃত্তি পরীক্ষা উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কচিকাচা শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে, শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে,  সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে, নবীনগর উপজেলার পূর্ব  ৬  ইউনিয়নের ২২ টি কিল্ডার গার্ডেন স্কুল  সমুহের  প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৭শত কোমলমতি ছাত্র ছাত্রী অত্যান্ত সুন্দর, মনোরম  ও  উৎসবমূখর পরিবেশে, এই মেধা বৃত্তি পরিক্ষায়  অংশ গ্রহন করেন ।

উক্ত নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের
মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন 
শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল কবির  এবং  হল সুপারের দায়িত্বে ছিলেন ইকবাল হোসেন ও জুনায়েদ আহমেদ ।

এই মেধা বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শন করেন নবীনগর প্রাথমিক শিক্ষা সমিতির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ও উপজেলা কাব স্কাউটের সাধারণ সম্পাদক
 সাখাওয়াত হোসেন ।  

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় এতে উপস্থিত ছিলেন নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ সহ- অত্র এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । 

মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল কবির বলেন, নববিকাশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের   উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় আমি আমার কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে এবং এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনের ফলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। তাদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই কামনা করি।

উক্ত পরীক্ষায় হল সুপারের দায়িত্বে থাকা ইকবাল হোসেন বলেন, অত্র এলাকার কচিকাচা শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষাকগণ ও অভিভাবদের  সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন