গ্রামকে মাদকমুক্ত করা এবং সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম পরিচালনা কমিটির উদ্যোগে, শিবপুর গ্রামে মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, মুক্তি করার লক্ষে জনসচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার বিকেলে শিবপুর গ্রামের আপামুর জন সাধারণ মানুষের অংশগ্রহণে, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে , আয়োজিত এই সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি এবং সকল প্রকার অনৈতিক কর্মকান্ড নির্মূলের লক্ষ্যে এই জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন ।
শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হাজী শহীদ মেম্বারের সভাপতিত্বে এতে সার্বিক সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন হাসেম মোল্লা।
মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, মুক্ত সমাজ গড়ার এই বিশেষ উদ্যোগের প্রধান আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর গ্রাম পরিচালনা কমিটির পরিচালক হাজী লিটন মেম্বার।
সভার মূল আকর্ষণ ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুছা মিয়া। তিনি তার বক্তব্যে বলেন,"মাদক ও জুয়া আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আপনাদের সাথে আছি এবং শিবপুর গ্রাম কে একটি আদর্শ ও মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, থেকে নিরাপদ গ্রাম হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ।"
সভায় উপস্থিত বক্তারা এলাকার আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং চুরির মত অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানানো হয়। বক্তারা বলেন, অতীতে শিবপুরে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত রয়েছে, প্রয়োজনে আবারও একই ধরনের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
সভার শেষ পর্যায়ে মাদক ও জুয়া নির্মূলে যুবকদের মধ্যে থেকে একটি কমিটি গঠন করতে আগামী এক সপ্তাহর সময় দেওয়া হয়।
শিবপুর গ্রামের কয়েকশ সচেতন নাগরিকের উপস্থিতিতে এই সভাটি একটি শান্তিপূর্ণ ও কার্যকর পরিবেশে সম্পন্ন হয়। এলাকাবাসী মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিবপুরে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করবে।
শিবপুর গ্রামকে সুন্দর ও কলঙ্কমুক্ত রাখতে এই আন্দোলন ভবিষ্যতে আরও বেগবান করার প্রতিশ্রুতি দিয়ে সভাটি সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজী সিরাজ সরদার, মুজিবুর রহমান, শাহীন রেজা, জাফর আহমেদ সাদেক,ফরিদ মিয়া,বাবুল মিয়া, ফজলুল হক,মুমিন মিয়া,এনামুল হক সেন্টু,মনির হোসেন,সফিকুল সরদার,ফারুকুল ইসলাম বিল্লাল, দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
শিবপুর গ্রামে মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, মুক্তি করার লক্ষে জনসচেতনতামূলক মত বিনিময় সভা
শিবপুর গ্রামে মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, মুক্তি করার লক্ষে জনসচেতনতামূলক মত বিনিময় সভা
গ্রামকে মাদকমুক্ত করা এবং সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম পরিচালনা কমিটির উদ্যোগে, শিবপুর গ্রামে মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, মুক্তি করার লক্ষে জনসচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেলে শিবপুর গ্রামের আপামুর জন সাধারণ মানুষের অংশগ্রহণে, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে , আয়োজিত এই সভায় বক্তারা মাদক, জুয়া, চুরি এবং সকল প্রকার অনৈতিক কর্মকান্ড নির্মূলের লক্ষ্যে এই জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন । শিবপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হাজী শহীদ মেম্বারের সভাপতিত্বে এতে সার্বিক সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন হাসেম মোল্লা। মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, মুক্ত সমাজ গড়ার এই বিশেষ উদ্যোগের প্রধান আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন
শিবপুর গ্রাম পরিচালনা কমিটির পরিচালক হাজী লিটন মেম্বার।সভার মূল আকর্ষণ ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুছা মিয়া। তিনি তার বক্তব্যে বলেন,"মাদক ও জুয়া আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি আপনাদের সাথে আছি এবং শিবপুর গ্রাম কে একটি আদর্শ ও মাদক, জুয়া, চুরি ও সকল প্রকার অনৈতিক কর্মকান্ড, থেকে নিরাপদ গ্রাম হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ।" সভায় উপস্থিত বক্তারা এলাকার আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং চুরির মত অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানানো হয়। বক্তারা বলেন, অতীতে শিবপুরে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত রয়েছে, প্রয়োজনে
আবারও একই ধরনের গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। সভার শেষ পর্যায়ে মাদক ও জুয়া নির্মূলে যুবকদের মধ্যে থেকে একটি কমিটি গঠন করতে আগামী এক সপ্তাহর সময় দেওয়া হয়। শিবপুর গ্রামের কয়েকশ সচেতন নাগরিকের উপস্থিতিতে এই সভাটি একটি শান্তিপূর্ণ ও কার্যকর পরিবেশে সম্পন্ন হয়। এলাকাবাসী মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিবপুরে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করবে। শিবপুর গ্রামকে সুন্দর ও কলঙ্কমুক্ত রাখতে এই আন্দোলন ভবিষ্যতে আরও বেগবান করার প্রতিশ্রুতি দিয়ে সভাটি সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন হাজী সিরাজ সরদার, মুজিবুর রহমান, শাহীন রেজা, জাফর আহমেদ সাদেক,ফরিদ মিয়া,বাবুল মিয়া, ফজলুল হক,মুমিন মিয়া,এনামুল হক সেন্টু,মনির হোসেন,সফিকুল সরদার,ফারুকুল ইসলাম বিল্লাল, দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত