পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (ATU) ও United Nations Office on Drugs and crime (UNODC) এর যৌথ উদ্যোগে “Initiatives on Countering Terrorism & Violent Extremism through Strengthening of Community and Beat Policing Mechanisms and Strategies in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রিজিওনাল কনসালটেশন এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ১৭ জুন খুলনা নগরীর হোটেল ক্যাসেল সালাম এ খুলনা এবং বরিশাল রিজিয়নের এএসপি হতে তদূর্ধ্ব পদমর্যাদার ৩০ জন পুলিশ কর্মকর্তাকে নিয়ে তিন দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (এডমিন) জনাব তানভীর হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উথান সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম (ATU) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা এবং বরিশাল রিজিয়নের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য ATU কর্তৃক এই কর্মশালা আয়োজনের জন্য তিনি সাধুবাদ জানান।
সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (বরিশাল বিভাগ) জনাব শামীমা আক্তার; পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) জনাব মোঃ আরিফুল ইসলাম-সহ ATU ও UNODC এর প্রতিনিধিবৃন্দ।
-খবরপ্রতিদিন/ সি.ব
সহিংস চরমপন্থা সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি. বিট পুলিশিং কে শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালায়
সহিংস চরমপন্থা সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি. বিট পুলিশিং কে শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালায়
পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (ATU) ও United Nations Office on Drugs and crime (UNODC) এর যৌথ উদ্যোগে “Initiatives on Countering Terrorism & Violent Extremism through Strengthening of Community and Beat Policing Mechanisms and Strategies in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রিজিওনাল কনসালটেশন এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ১৭ জুন খুলনা নগরীর হোটেল ক্যাসেল সালাম এ খুলনা এবং বরিশাল রিজিয়নের এএসপি হতে তদূর্ধ্ব পদমর্যাদার ৩০ জন পুলিশ কর্মকর্তাকে নিয়ে তিন দিন
ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (এডমিন) জনাব তানভীর হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উথান সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম (ATU) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
খুলনা এবং বরিশাল রিজিয়নের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য ATU কর্তৃক এই কর্মশালা আয়োজনের জন্য তিনি সাধুবাদ জানান।সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (বরিশাল বিভাগ) জনাব শামীমা আক্তার; পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) জনাব মোঃ আরিফুল ইসলাম-সহ ATU ও UNODC এর প্রতিনিধিবৃন্দ।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত