সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের নিজ বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী।
শনিবার (৩০ মে) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু-সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নবগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি :শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নের নিজ বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী। শনিবার (৩০ মে) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর
আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক
খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু-সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত