বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৬৫ কেজি ওজনের ভোল মাছ
logo

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৬৫ কেজি ওজনের ভোল মাছ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আব্দু রহমান নামের এক ব্যক্তির বড়শিতে ধরা পড়েছে ৬৫ কেজি ওজনের বিশাল একটি ভোল মাছ। মাছটি কেটে কেজি প্রতি ৫০০ টাকা করে বিক্রি করে দেয়া হয়।

মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়াস্থ ঠোঁটের মাথার উত্তর পাশে সাগরে আব্দু রহমানের বড়শীতে মাছটি উঠে আসে।আব্দু রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তরপাশে ডেইলপাড়া পাথুরে সৈকত সংলগ্ন সাগরে অগভীর পানিতে বড়শি পেতে ছিলেন তিনি। 

এ সময় সুতায় টান পড়লে বড়শি গুটিয়ে তীরে টেনে নিয়ে এলে বিশালাকায় ভোল মাছটি উঠে আসে। পরে সমুদ্রের বালিয়াড়ি লোকজন ভিড় করে, আর সেখানেই মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা করে বিক্রি করে দেয়া হয়। পুরো মাছটি বিক্রি করে ৩২ হাজার ৫০০ টাকা পেয়েছি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন