বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করবে বিএনপি : মেজর হাফিজ
logo

শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করবে বিএনপি : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতেই বিএনপি লড়াই। 

১৭ বছর পর কাঙ্খিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নিরপেক্ষ সরকার উপলব্ধি করেছে যে, অনির্বাচিত সরকার কখনো দেশের উন্নয়ন করতে পারে না। 

এ কারণেই প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা-৩ নির্বাচনী এলাকা তজুমদ্দিন উপজেলা হলরুমে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিআর পদ্ধতির দাবি তুলছে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, জাকির হোসেন মনু, মহিউদ্দিন জুলফিকার, জাহাঙ্গীর আলম, মাওলানা আঃ হালিম জাহাঙ্গীর, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু প্রমূখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন