বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া চলছে
logo

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া চলছে

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু হয়েছে জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রায় পড়া শুরু হয়।

রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হচ্ছে। পাশাপাশি ঢাকার দশটি পয়েন্টে দেখা যাচ্ছে বড় পর্দায়।

নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কী সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহলী। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুলাহ আল মামুনের পরিণতিও আজই স্পষ্ট হবে। বাংলাদেশের ইতিহাসের ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে, সেই বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি বলেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার।

শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন