বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
logo

শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে সচ্ছতার স্বার্থে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এদিকে, শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৩ জুন এই মামলার শুনানিতে শেখ হাসিনা ও ওপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের শুনানির দিন ঠিক করা হয়।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন। এরপর ২৫ মে শেখ হাসিনা ও বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও ৩ জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন