পলাতক শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কোন ষড়যন্ত্রে কাজ হবেনা নির্বাচন ফেবু্রুয়ারীতেই হবে।
মাগুরার শালিখ উপজেলার শতখালী ইউনিয়ন বিএনপির কর্মী সভায় সাবেক মন্ত্রী বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা নিতাই রায় চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শুক্রবার বিকালে শতখালী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ওয়াজেদ সরদার। সভা পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃগফুর মোল্যা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুর রাজ্জাক মোল্যা।
শতখালী ইউনিয়ন বিএনপির আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড,মিথুন রায় চৌধুরী। সভায় বক্তব্য রাখেন মহম্মদ পুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মইমুর আলী মৃধা, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গেলালাম জাহিদ, সদস্য্য সচিব আব্দুর রহিম, সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল ইসলাম ইমন।
,
নিতাই রায় চৌধুরী বলেন, দেশের জনগন দীর্ঘদিন পর ভোট দেয়ার জন্য্য উন্মুখ হয় রযেছে, কোন ষড়যন্ত্র বা শক্তি নির্বাচন বন্ধ করাতে পারবেনা। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতৃক ফিরিয়ে আনা বহুদলীয় গনতন্ত্র্ স্বৈরাচার সরকার বন্ধ করে একদলীয শাসন চালু করেছিল।
সেই শহীদ জিয়ার উত্তরসুরি তারুন্যের প্রতিক তারেক জিয়ার নেতৃত্বে সে গনতন্ত্র ফিরতে বসেছে। তিনি জনগনকে সুন্দর দেশ প্রতিষ্ঠার জন্য তারেক জিয়া এবং খালেদা জিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেয়ার আহবান জানাস। কর্মী সভা জন্য সমুদ্রে পরিনত হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব