বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শীর্ষে ভারতের দিল্লি, চতুর্থ অবস্থানে ঢাকা
logo

শীর্ষে ভারতের দিল্লি, চতুর্থ অবস্থানে ঢাকা

বায়ুদূষণ বাড়ছে বিশ্বের বিভিন্ন শহরে। ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে।রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। শহরটির বায়ুমান ১৫৭, যা অস্বাস্থ্যকর। গত শনিবার ২০তম অবস্থানে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৯৯। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত হয়।

তালিকার শীর্ষে থাকার ভারতের দিল্লির স্কোর ৪০৮, যা ওই শহরের বাসিন্দাদের জন্য ঝুঁকিপূর্ণ। দেশটির আরেকটি শহর কলকাতা ১০২ স্কোর নিয়ে ১৮ তম অবস্থানে রয়েছে। এই শহরের বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম থাকলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ২৩তম অবস্থানে থাকা ভারতের মুম্বাইরে স্কোর ৯১, যা শহরটির বাসিন্দাদের জন্য মোটামুটি ভালো।

এদিকে তালিকার শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে চীনের চারটি শহর। পঞ্চম অবস্থানে থাকা চীনের চেংডুর স্কোর ১৫৬, সপ্তম অবস্থানে থাকা সেনজেনের স্কোর ১৫২, নবম অবস্থানে থাকা হাংজুর স্কোর ১২৪, দশম অবস্থানে থাকা গুয়াংজুর স্কোর ১২৪। দেশটির প্রথম দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর আর পরের দুটি শহরের বাতাসে দূষণের মাত্রা কম হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এছাড়া, ১৯১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, ১৫২ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে হং কং। শহরগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

খুঁজুন