বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই, পঞ্চম স্থানে ঢাকা
logo

শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই, পঞ্চম স্থানে ঢাকা

দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে বিশ্বের বিভিন্ন শহরে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

সূচক অনুযায়ী, ১৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে তালিকায় শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, শহরটির বায়ুমানের স্কোর ২৪৫। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৭৯, তৃতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, যার স্কোর হচ্ছে ১৬৪।

খুঁজুন