বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শীর্ষে তেল আবিব, ঢাকার উন্নতি
logo

শীর্ষে তেল আবিব, ঢাকার উন্নতি

ঢাকায় বায়ুদূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে গত কয়েকদিন আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ২০তম। এই শহরের বায়ুমানের স্কোর ৯৯। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত হয়।

তালিকায় শীর্ষে রয়েছে ইসরাইলের তেল আবিব। শহরটির বায়ুমানের স্কোর ৫০১, যা একিউআই স্কোর অনুযায়ী ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়। দেশটির আরেকটি শহর জেরুজালেমেও দূষণের মাত্রা অনেক বেশি। তালিকার চতুর্থ অবস্থানে থাকা শহরটির স্কোর ২০৮, যা সেখানকার বাসিন্দাদের জন্য খুব অস্বাস্থ্যকর।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ২৬৭, তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৬৩। শহর দুটির বায়ুমানের স্কোর খুব অস্বাস্থ্যকর।

এদিকে ১৮৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই, ১৮১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে নেপালের কাঠমান্ডু, একই স্কোর নিয়ে সপ্তম অবস্থানে চীনের বেইজিং, ১৭৯ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে মিশরের কায়রো। শহরুগুলোর বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

খুঁজুন