বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শীর্ষে লাহোর, তৃতীয় ঢাকা
logo

শীর্ষে লাহোর, তৃতীয় ঢাকা

রাজধানী ঢাকা বিশ্বের ১২৬টি দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে । আজ শনিবার ১৫৬ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

সকাল ৯টা ৩৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানে লাহোর, যার স্কোর হচ্ছে ১৯৩ অর্থাৎ এই শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, ১৬০ স্কোরে এই শহরটির বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’। এর পরই ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

এ ছাড়া ১৫১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের চেংডু শহর। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে মিশরের কায়রো, এর স্কোর ১৩৮ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৩২ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

এর পরই পর্যায়ক্রমে সপ্তম, অস্টম, নবম ও দশম স্থানে রয়েছে চীনের সাংহাই (স্কোর ১২৯), নেপালের কাঠমান্ডু (স্কোর ১২৫), ইন্দোনেশিয়ার জাকার্তা (স্কোর ১১৩) ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (স্কোর ১১০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। 

তবে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন