বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় শীর্ষে বাগদাদ, ঢাকার পরিস্থিতি কী?
logo

শীর্ষে বাগদাদ, ঢাকার পরিস্থিতি কী?

 দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।

আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ইরাকের বাগদাদ বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে। ২৭৩ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে শহরটি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।

এদিকে ভারতের দিল্লির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শহরটি ২৬৫ স্কোর নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান করছে। দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসের কিছুটা উন্নতি হয়েছে। ১৯৫ স্কোর নিয়ে এই শহর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। তবে এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ভারতের মুম্বাইয়ের বাতাসও অস্বাস্থ্যকর বিবেচনা করছে আইকিউএয়ার। শহরটি ১৬৫ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে।

আর পাকিস্তানের লাহোর তালিকার পঞ্চমে রয়েছে। এই শহরের ১৮৯ স্কোরও ‘অস্বাস্থ্যকর’। দেশটির আরেকটি শহর করাচি ১৮৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন