বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সীমান্তে ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী আটক
logo

সীমান্তে ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী আটক

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে  ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী আটক হয়েছে।
 
গত ২৪ দিনব্যাপী বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোষ্ট, পাঁচপীরতলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ  মাদক ও পণ্যের চালান আটক হয়।
 
 বিজিবি জানিয়েছেন, ৬লক্ষ ৪হাজার ৯৬০ টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এ কসমেটিক্স  আটক করা হয়েছে।
 
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্  সিদ্দিকী নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যশোর ব্যাটালিয়নের  দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন