বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
logo

সীমান্তে বড় কোনো উদ্বেগজনক ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন বাংলাদেশ-ভারত সীমান্তে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা জাতীয়ভাবে উদ্বেগ সৃষ্টি হবে বলে।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না।

তিনি বলেন,দুই একটা ঘটনা আমাদের নজরে এসেছে আমাদের বিজিবির মহাপরিচালক (ডিজি) সেগুলো তাৎক্ষণিকভাবে এড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন,দুই একটা জায়গায় হয়তো পাল্টা গুলাগুলির ঘটনা ঘটেছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে।

খুঁজুন