বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সীমান্তে বিজিবি'র অভিযানে মাদক ও পণ্যসামগ্রী জব্দ
logo

সীমান্তে বিজিবি'র অভিযানে মাদক ও পণ্যসামগ্রী জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ধরণের মাদক ও পণ্যসামগ্রী জব্দ হয়েছে। বুধবার (১১ জুন ২০২৫) দিনব্যাপী ৪৯ বিজিবি’র
অধিনস্থ্য বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট ও আন্দুলিয়া ক্যাম্পের টহলদল কর্তৃক এ মাদক ও পণ্য সামগ্রী জব্দ হয়।

বিজিবি জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। যার মূল্য ৬ লক্ষ ৭২ হাজার ৮’শ টাকা।

এ ব্যাপারে ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক
কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। 

সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন