বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেছেন, ‘সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক কোন ধরনের পুশ ইন সহ্য করা হবে না। বাংলা ভাষী ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশী আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ রোববার (৫ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ফরিংগা বিওপি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার সোহেল আরো বলেন, ‘চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গায় সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি সীমান্তবর্তী সেসব জায়গা দিয়ে পুশ ইনসহ সকল প্রকার সীমান্ত চোরাচালান কঠোর হাতে দমন করা হবে। পুশ ইন, সীমান্ত চোরাচালান, মাদক, গরু পাচারসহ সীমান্তে সকল প্রকার অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।’ Mirsarai Bgb News-5.10 (2).jpg71.47 KBএসময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো: মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিন মিরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ফেনী নদীর তীরবর্তী ছোট ফরিংগা নামক দুর্গম পাহাড়ী এলাকায় ৪৩ বিজিবির আওতায় ১২তম এই নতুন বিওপির উদ্বোধন করা হয়। এটি স্থাপনের ফলে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ, ঘেরামাড়া, ছোট ফরিংগা, ফটিকছড়ির বাগান বাজার ও দাঁতমারা ইউনিয়নের প্রায় ৫ কিলোমটিার সীমান্তবর্তী এলাকা নিরাপত্তার আওতায় এসেছে।
ছোট ফরিংগা বিওপি উদ্বোধনের ফলে এই দূরত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির জন্য আরো সহজ হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা। বিগত এক বছরে সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধকল্পে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ছোট ফরিংগা বিওপিসহ ১০টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে।
এদিকে ফেনী নদীর তীরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ছোট ফরিংগা বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা আরো একধাপ নিশ্চিত হয়েছে দাবি স্থানীয় বাসিন্দাদের।
সীমান্তে বিএসএফ’র কোন পুশ ইন সহ্য করা হবে না : ব্রিগেডিয়ার সোহেল
সীমান্তে বিএসএফ’র কোন পুশ ইন সহ্য করা হবে না : ব্রিগেডিয়ার সোহেল
বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেছেন, ‘সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক কোন ধরনের পুশ ইন সহ্য করা হবে না। বাংলা ভাষী ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশী আখ্যা দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’ রোববার (৫ অক্টোবর) চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ফরিংগা বিওপি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।ব্রিগেডিয়ার সোহেল আরো বলেন, ‘চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যেসব জায়গায় সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হয়নি সীমান্তবর্তী সেসব জায়গা দিয়ে পুশ ইনসহ সকল প্রকার সীমান্ত চোরাচালান কঠোর হাতে দমন করা হবে।
পুশ ইন, সীমান্ত চোরাচালান, মাদক, গরু পাচারসহ সীমান্তে সকল প্রকার অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।’Mirsarai Bgb News-5.10 (2).jpg 71.47 KBএসময় বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো: মিজানুর রহমান, রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।এদিন মিরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্ত ফাঁড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ফেনী নদীর তীরবর্তী ছোট ফরিংগা নামক দুর্গম পাহাড়ী এলাকায় ৪৩ বিজিবির আওতায় ১২তম এই নতুন বিওপির উদ্বোধন করা হয়। এটি স্থাপনের ফলে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ, ঘেরামাড়া, ছোট ফরিংগা, ফটিকছড়ির বাগান বাজার ও দাঁতমারা ইউনিয়নের
প্রায় ৫ কিলোমটিার সীমান্তবর্তী এলাকা নিরাপত্তার আওতায় এসেছে। ছোট ফরিংগা বিওপি উদ্বোধনের ফলে এই দূরত্ব লাঘব হবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির জন্য আরো সহজ হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা। বিগত এক বছরে সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধকল্পে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ছোট ফরিংগা বিওপিসহ ১০টি নতুন বিওপি স্থাপন করা হয়েছে।এদিকে ফেনী নদীর তীরে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ছোট ফরিংগা বিওপি স্থাপনের ফলে সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা আরো একধাপ নিশ্চিত হয়েছে দাবি স্থানীয় বাসিন্দাদের।-খবরপ্রতিদিন/ সি.ব