বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সীমান্ত দিয়ে পুশইন, গরু ও চামড়া পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে: খালিদ ইবনে হোসেন
logo

সীমান্ত দিয়ে পুশইন, গরু ও চামড়া পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে: খালিদ ইবনে হোসেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা, গবাদিপশু ও কাঁচা চামড়া পাচার প্রতিরোধ এবং পুশইন রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

বৃহস্পতিবার ৫ জুন, সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়নে (২৩ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খালিদ ইবনে হোসেন এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,যামিনীপাড়া ব্যাটালিয়নে (২৩ বিজিবি)এর ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মাসুম রানা।

প্রেস ব্রিফিংয়ে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)এর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স বলেন,  কুরবানির পশুর চাহিদা মেটাতে পর্যাপ্ত দেশীয় গবাদিপশু মজুদ রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পশু প্রবেশ রোধে সীমান্তে কড়া নজরদারি ও অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। একইসাথে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং রাতে নাইট ভিশন ক্যামেরাসহ সীমান্ত পর্যবেক্ষণ চলছে।

এছাড়া কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধে ঈদের দিনসহ পরবর্তী কয়েকদিন বিজিবি সর্বোচ্চ সতর্কতায থাকবে। সীমান্তজুড়ে মোতায়েন থাকবে বিশেষ টহল ও চেকপোস্ট।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি বাড়িয়েছে টহল ও গোয়েন্দা তৎপরতা। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অনুপ্রবেশ প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে। অনুপ্রবেশের প্রতিটি ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হচ্ছে।

বিজিবি'র এই সুরক্ষা প্রস্তুতি দেশের আইন-শৃঙ্খলা ও কুরবানির পশুর বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন