বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সেবার মান বজায় রাখতে পপুলার লাইফ ইনস্যরেন্স শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে
logo

সেবার মান বজায় রাখতে পপুলার লাইফ ইনস্যরেন্স শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে

ঢাকায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  খুলনা অঞ্চলের ৩ কোটি  ৮৭ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকায় কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের  এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেনের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, বীমা মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার একটি কার্যকর ব্যবস্থা। গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রাখতে পপুলার লাইফ ইনস্যুরেন্স  শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি গ্রাহকবান্ধব কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, "বীমা একটি আর্থিক নিরাপত্তার ব্যবস্থা, যা গ্রাহক ও তাদের পরিবারের দুঃসময়ে সহায়ক ভূমিকা পালন করে। পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সর্বদা গ্রাহকের আস্থা অর্জন এবং সেবার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।
বিশেষ অতিথির বক্তব্যে বি এম শওকত আলী  বলেন, বীমা খাতের উন্নয়নে মাঠপর্যায়ে কর্মীদের আন্তরিকতা ও গ্রাহকদের আস্থা সবচেয়ে বড় শক্তি। এজন্য প্রত্যেককে সচেতনতা বাড়াতে এবং গ্রামীণ ও শহরাঞ্চলে সমানভাবে বীমার সুবিধা পৌঁছে দিতে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন,  ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক।

বক্তব্য রাখেন, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল,  ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক দুলাল হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক দুলাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের নিবাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোকলেছুর রহমান, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রুবেল, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ।

ব্যবসা পর্যালোচনা  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ৩ কোটি ৮৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন