বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সড়কে চলাচলকারী যানবাহনের চাকায় পাট পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা গাংনীর মহাসড়ক ও ডিভাইডারে শুকানো হচ্ছে পাট
logo

সড়কে চলাচলকারী যানবাহনের চাকায় পাট পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা গাংনীর মহাসড়ক ও ডিভাইডারে শুকানো হচ্ছে পাট

মেহেরপুরের গাংনীতে আঞ্চলিক মহাসড়কে ও ডিভাইডারে পাট শুকানো হচ্ছে। যত্রতত্র পাট শুকানোর কারনে সড়কে চলাচলকারী যানবাহনের চাকায় পাট পেঁচিয়ে ঘটছে দূর্ঘটনা। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কোন ভ্রম্নক্ষেপ নেই। তবে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

চলছে পাটের অঁাশ ছাড়ানো ও রোদে শুকানো মৌসুম। চাষিরা পাটের অঁাশ ছাড়িয়ে গ্রামীণ সড়ক এমনকি আঞ্চলিক মহাসড়ক ও সড়ক ডিভাইডারে পাট শুকাচ্ছেন। এতে সড়কপথে চলাচলকারী যানবাহন চলাচলের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে মারাত্মক ঝুঁকি। সড়কে চলাচলকারী যানবাহনের চাকা ও হ্যান্ডেলে পাটের অঁাশ পেচিয়ে ঘটছে দূর্ঘটনা। তবুও  থামছে না পাট শুকানো। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগ একেবারই উদাসীন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মেহেরপুর— কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ককের গাংনী শহরের কাথুলি মোড়, চোখতোলা, তেরাইল বামন্দী মোড়ে ডিভাইডারে ও ছাতিয়ান বাসস্ট্যান্ডে রাস্তার উপর পাট শুকানো হচ্ছে। তাছাড়াও কাজিপুর— হাটবোয়ালিয়া, গাংনী হাটবোয়ালিয়া ও গাংনী কাথুলি সড়কের উপর পাট শুকানো হচ্ছে। এতে যান চলাচলে নানা ধরনের সমস্যা হচ্ছে। ঘটছে দূর্ঘটনা।

গাংনীর মালসাদহের পাখিভ্যান চালক ওয়াসিম জানান, পাটের অঁাশে ভ্যানের চাকা পেঁচিয়ে বেশ কয়েকবার চাকা জ্যাম হয়ে উল্টে যায়। অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা। জোড়পুকরিয়া বাজারের ভ্যান চালক রশিদ জানান, গেল শনিবার সকালে গাংনী বাজারের কাথুলী মোড়ে ডিভাইডারে শুকাতে দেয়া পাটের অঁাশ জড়িয়ে ভ্যান উল্টে গিয়ে ৫ জন আহত হয়। পাটচাষিরা দেদারছে পাট শুকাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা কোন পদক্ষেপ নেন না।

পাট চাষিরা জানান, পাট শুকানোর পর্যাপ্ত জায়গা না থাকায় তারা রাস্তা ও ডিভাইডার ব্যবহার করছেন। কয়েকজন চাষি জানান, পাঁকা রাস্তায় তাড়াতাড়ি পাট শুকিয়ে যায়। তাই রাস্তা ব্যবহার করছেন তারা। তবে দূর্ঘটনা বিষয়ে দুঃখ প্রকাশ করেন চাষিরা। অনেক চাষি রাস্তায় আর পাট শুকাবেন না বলেও প্রতিশ্রম্নতি দেন।

রাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারগীদ জানান, এলাকায় পাটচাষিরা রাস্তার পাশে পুকুর বা ডোবায় পাটের অঁাশ ছড়িয়ে রাস্তার উপরেই শুকাচ্ছেন। অনেককে নিষেধ করার পরও কোন কথা শুনে না। আবার অনেকেই রাগারাগি করেন। তাই আর নতুন করে কিছু বলা হয় না। একই কথা জানালেন ষোলটাকা ইউপির প্যানেল চেয়ারম্যান সুজাউদ্দীন। 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি নজরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের লোকজনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন