বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন “সবার আগে মানবতা” নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত
logo

“সবার আগে মানবতা” নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল (নোবেল ম্যান)-এর কণ্ঠে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মানবিক বার্তাধর্মী নতুন বিপ্লবী গান “সবার আগে মানবতা”। সংগীতটি নির্মিত হয়েছে Action for Liberation-এর যৌথ উদ্যোগে।

ইতোমধ্যেই গানটির নাম ও শুটিংয়ের বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়েছে Action for Liberation-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, যা দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

গানটির কথা লিখেছেন Action for Liberation-এর ম্যানেজিং ডিরেক্টর সাগর খাঁন দিপু। তিনি জানান, গানটি নির্মাণে অনুপ্রেরণা এসেছে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর খাঁন দিপু এবং তার বন্ধু Action for liberation এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আরাফাত মিলে নোবেলের সঙ্গে এই প্রজেক্টে কাজ করে আসছেন।

প্রায় দুই বছরের সাধনা ও পরিকল্পনার পর অবশেষে গানটি পূর্ণতা পেতে যাচ্ছে। সাগর খাঁন দিপু ও ইয়াসিন আরাফাতের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে এর শুটিং কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গানটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

“সবার আগে মানবতা” গানটিতে মানুষের প্রকৃত পরিচয় ও মানবজীবনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে—মানুষের আসল পরিচয় নিছক নারী বা পুরুষ নয়, বরং সে একজন মানুষ। পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মপরিচয় এবং মানবতার প্রত্যাশাগুলোও ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়াও, ইতিহাস জুড়ে সত্য ও মানবতার কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এই সংগীতে।

গানটি Action for liberation এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে বলে জানা গেছে।গানটি প্রকাশের অপেক্ষায় এখন ভক্ত-শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে নতুন এক আগ্রহ ও প্রত্যাশা।

খুঁজুন