বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান
logo

সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি: তারেক রহমান

বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহসহ ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন,বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

‘বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে’, যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি আরও বলেন,আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। পাহাড়ি-সমতলের উন্নয়নে ৩১ দফা রূপরেখা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,দানবীয় সরকারের নির্যাতনের শাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করবো। সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান। সবার অধিকার সমান।

ফখরুল বলেন,দেশে চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকাতে হবে। কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সবাইকে সজাগ থাকতে হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন