বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারের প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপির আবু সাঈদ নামে এক নেতা নিহত
logo

সাভারের প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন বিএনপির আবু সাঈদ নামে এক নেতা নিহত

সাভারে প্রতিপক্ষের হামলা ইউনিয়ন বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তার নাম আবু সাঈদ (৫২)। তিনি বনগাঁ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন।

জানা যায়, বনগাঁ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের সাথে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে দ্বন্দ্ব সংঘাত চলছিল আওয়ামী লীগের সমর্থক জাকির হোসেনের সাথে। সম্প্রতি জাকির দলবল নিয়ে জহিরউদ্দিন বাবুলের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে। 

হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার (২২ অক্টোবর) বাড়িতে আসে। এ সময় এলাকায় পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে সন্ধ্যায় সাভার থানার ওসি জুয়েল মিঞার নেতৃত্বে একদল পুলিশ উভয় পক্ষের সাথে কথা বলে শান্তি শৃঙ্খলা রক্ষায় শান্ত থাকতে পরামর্শ দিয়ে চলে আসেন। এ অবস্থায় রাত ৯টারদিকে স্থানীয় কোন্ডা বাজার থেকে ফেরার পথে বাবুলসহ ১০/১২ জনের ওপর জাকিরের ক্লাবের সামনে হামলায় চালিয়ে বেশ কয়েকজনকে মারাত্মক আহত করে। 

তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু সাঈদকে মৃত্যু ঘোষণা করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে বাবুলসহ আও ৩ জনকে।
সাভার থানার ওসি জুয়েল মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের আটকের চেষ্টা চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন