সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি দুর্লভ মূর্তি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মো. দেলোয়ার হোসেন (৬১)নামে একজনকে কষ্টি পাথরের মূর্তি সহ গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড একেএইচ টাওয়ারের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রীজের নীচে থেকে বিশেষ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি-মো.দেলোয়ার হোসেন (৬১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- গোয়ালমারী, থানা দাউদকান্দি, জেলা- কুমিল্লা। 4a91cd99-e307-4529-888a-74a511d72503.jpg18.11 KBসাভার থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামি একটি ওয়ালটন ফ্রিজের পুরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কষ্টি পাথরের কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ (একশত পঁয়ষট্টি) কেজি। মূর্তিটির বাজার মূল্য অনুমান ১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি মো. দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক কারাগারে পাঠানো হবে।
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি দুর্লভ মূর্তি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মো. দেলোয়ার হোসেন (৬১)নামে একজনকে কষ্টি পাথরের মূর্তি সহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টা দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড একেএইচ টাওয়ারের বিপরীতে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রীজের নীচে থেকে
বিশেষ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি-মো.দেলোয়ার হোসেন (৬১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- গোয়ালমারী, থানা দাউদকান্দি, জেলা- কুমিল্লা।4a91cd99-e307-4529-888a-74a511d72503.jpg 18.11 KBসাভার থানা পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামি একটি ওয়ালটন ফ্রিজের পুরাতন কার্টুনের ভিতরে বিশেষ কৌশলে কষ্টি পাথরের কালো রংয়ের বিষ্ণু মূর্তিটি সংরক্ষণ করছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য ৫০
ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি, ওজন প্রায় ১৬৫ (একশত পঁয়ষট্টি) কেজি। মূর্তিটির বাজার মূল্য অনুমান ১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা বলে জানা যায়।গ্রেফতারকৃত আসামি মো. দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক কারাগারে পাঠানো হবে।-খবরপ্রতিদিন/ সি.ব