বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারের আক্রাইন চৌরাস্তার মোড়ে বেপরোয়া অটো রিকশার জ্যাম ও দুর্ঘটনার কারণ
logo

সাভারের আক্রাইন চৌরাস্তার মোড়ে বেপরোয়া অটো রিকশার জ্যাম ও দুর্ঘটনার কারণ

 সাভার বিরুলিয়া ইউনিয়নের আকরান বাজার চৌরাস্তায় রাত-দিন প্রতিনিয়ত এলোমেলো যানবাহন চলাচলের কারণে সব সময় জ্যাম লেগেই থাকে এরকম অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২২ শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় এরকম দৃশ্য দেখা যায়, এলাকার স্থানীয় দোকানদার, নিয়মিত চলাচলকারী পথচারীরা এমন অভিযোগ করেন যে, আমরা প্রতিদিন চলাচলের সময় রাস্তায় জ্যামসহ বিভিন্ন ভোগান্তির শিকার হয়ে থাকি।

স্থানীয় ব্যক্তিদের ভারসামতে, এই আক্রান  চৌরাস্তা চারদিক থেকে গাড়ি চলাচলের কারণে এমনটি হয়ে থাকে, আর বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যার কারণ হলো, এলোপতালি বেপরোয়া ভাবে অটো চলাচল,আনসার ও ট্রাফিক সিগন্যাল মানে না। সাভার, বিরুলিয়া, আশুলিয়া, সাদুল্লাপুর গোলাপ গ্রাম যাতায়াতের একমাত্র মাধ্যম হল আকরান চৌরাস্তার মোড়। আর এই সমস্ত জায়গায় যেতে হলে আকরান চার রাস্তার মোড়ে আসতেই হয়। তবু ট্রাফিক আনসার নিয়মিত ডিউটি করেন। তারাও অনেক সময় জ্যামের কারণে এলোপাতাড়ি গাড়ির কারণে হিমশিম খেতে হয়, এসবের মূল কারণই হল অটো চালকেরা বেপরোয়া ভাবে চলাচল করে থাকেন, তারা কোন ট্রাফিক আনসার পুলিশ কাউকেই মানেন না।

স্থায়ীরা আরোও বলেন, আমাদের এলাকায় অটো রিক্সা বেড়ে গিয়েছে, আর এ বেড়ে যাওয়ার কারণেই মাঝেমধ্যে মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়তে হয়। এই কিছুদিন আগে এরকম জ্যামের কারণে ড্যাফোডিল ইউনিভার্সিটির বাসে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এরকম সমস্যার সম্মুখীন আমাদের প্রতিনিতি হতে হয়। শুধুমাত্র এই সমস্ত মূল কারণ হলো অটোচালকদের জন্য হয়ে থাকে, তারা কারো কথা শোনে না এলোমেলোভাবে চলাচলের কারণে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ যাত্রীদের।

স্থানীয়দের দাবি, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার মৌখিকভাবে জানালেও কোন কার্যকর ব্যবস্থা নিতে দেখছি না। তাই আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে, অতি দ্রুত আমাদের বহুদিনের এই জন- দুর্ভোগ,ভোগান্তি লাঘবে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।

খুঁজুন