বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইয়ুব খানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
logo

সাভারে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইয়ুব খানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে সাভারে বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮/১০/২৫ ইং) সকাল ১১ টার সময় সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে র‍্যালিটি গেন্ডা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। 

এসময় উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শেষে ভোট দিন, মোহাম্মদ আইয়ুব খানের সালাম নিন ধানের শেষে ভোট দিন, সবার আগে বাংলাদেশ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলে র‍্যালিটিকে। এ সময় প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

র‍্যালি শেষে নেতাক কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন