বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে সংখ্যালঘু কর্তৃক এক মুসলিম শিক্ষার্থী গণধর্ষণের শিকার
logo

সাভারে সংখ্যালঘু কর্তৃক এক মুসলিম শিক্ষার্থী গণধর্ষণের শিকার

সাভারের খ্রীষ্টান অধ্যুষিত বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার ঐ শিক্ষার্থীর নাম নওরীন জাহান। সে ঝালকাঠি জেলার সদর থানার অন্তর্গত গগন গ্রামের বখতিয়ার উদ্দিন শিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওরীন জাহান বিগত ১৪ই অক্টোবর রাতে টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় সংখ্যালঘু খ্রীষ্টান সম্প্রদায়ের সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও(৩৭), বানার্ড রোজারিও মেঘার ছেলে বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০) ও মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস(৩৫) ভিকটিমের পথ রোধ করে। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

উল্লেখ্য, ভিকটিম নওরীন ও আসামীদের বাড়ি কমলাপুর গোয়ালিও পাড়ায়। আসামীরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও দুশ্চরিত্র হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকলেও ভিকটিমের পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আসামী পক্ষের লোকজন।

এদিকে উক্ত ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে ভুক্তভোগী পরিবার জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন