বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
logo

সাভারে সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের অপসারণ, অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

‎মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে “সাভারবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

‎বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, স্বল্প বেতনের সরকারি কর্মকর্তা হয়েও জাকির হোসেন অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, যা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার বিরুদ্ধে জাল দলিল, ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
‎তারা আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ কোঠায় নিয়োগ পাওয়া জাকির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টাকার বিনিময়ে একাধিক মৌজার জমি রেজিস্ট্রেশন, সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। 

‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র শক্তির সাভার উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মুন্নাসহ কয়েকজন। এসময় নানা শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

‎বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেনকে গ্রেপ্তার ও অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। 

খুঁজুন