বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে অটোচালক ফাজলে রাব্বিকে হত্যা,পরকীয়া প্রেমিকাসহ গ্রেফতার-২
logo

সাভারে অটোচালক ফাজলে রাব্বিকে হত্যা,পরকীয়া প্রেমিকাসহ গ্রেফতার-২

সাভারের উত্তর কলমা এলাকায় অটোরিক্সা চালক ফজলে রাব্বিকে (২২) অপহরণ করে মুক্তিপন আদায় ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শনিবার র‌্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের কলমা উত্তরপাড়া এলাকার জাকির আলী ভূঁইয়ার ছেলে রাতুল ভূঁইয়া (২২) ও তার স্ত্রী ফাহিমা আক্তার ইতি (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন জানান, ভিকটিম ফজলে রাব্বি বাড়িতে গরু লালন পালন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৭ অক্টোবর বিকেলে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে আর বাড়িতে ফিরে না আসায় ও তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তারা। 

পরবর্তীতে ৩০ অক্টোবর দুপুরে পরিবারের লোকজন খবর পান, সাভারের উত্তর কলমা গ্রামে পরিত্যক্ত জঙ্গলের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় বস্তার ভেতর একটি মরদেহ পড়ে আছে। পরে ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ফজলে রাব্বির বলে শনাক্ত করেন।

এ ঘটনায় ভিকটিমের মামা ওহাব আলী বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের বেলটিয়াবাড়ি এলাকা থেকে রাতুল ও ইতিকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাদের সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, রাতুল ও ইতি ৪ থেকে ৫ দিন আগে বিয়ে করে টাঙ্গাইলের বেলটিয়াবাড়ী এলাকায় বাসা ভাড়া নেন। ধারণা করা হচ্ছে, ইতির সঙ্গে রাব্বির পরকীয়া বা প্রেমের সম্পর্ক ছিল। সেই পরকীয়ার জেরে হত্যাকন্ডের ঘটনা ঘটেছে। তবে, রাতুল ও ইতি এ বিষয়ে কোনো জবানবন্দি দেননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন