বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে অবৈধ সীসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: দুইটি কারখানা উচ্ছেদ
logo

সাভারে অবৈধ সীসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: দুইটি কারখানা উচ্ছেদ

ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টিকারী অবৈধ সীসা (লেড) ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। 

আজ ১৮মে ২০২৬ তারিখে পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা উচ্ছেদ ও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। অভিযানকালে অবৈধ স্থাপনাগুলো এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ও সেখানে পরিচালিত সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। 
একই সময়ে প্রায় এক ট্রাক পরিত্যক্ত ব্যাটারি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,পরিত্যক্ত ও জনবসতিহীন এলাকায় গড়ে ওঠা এসব কারখানায় ব্যাটারি গলিয়ে সীসা (লেড) আহরণ করা হচ্ছিল,যার ফলে আশপাশের এলাকায় গুরুতর বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। এনফোর্সমেন্ট কার্যক্রমে বাংলাদেশ পুলিশ ও র‌্যাব-৪ এর একটি দল নিরাপত্তা সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খুঁজুন