বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
logo

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ঢাকার সাভারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের বিরুদ্ধে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ জুন) রাতে পুলিশের বিশেষ অভিযানে সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম ঢাকা জেলার সাভার উপজেলার দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকার মঞ্জুর হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মনির হোসেন সাদ্দাম ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালীন সময় হামলা ও গুলি বর্ষণে অংশ নেয়। 

দীর্ঘদিন পলাতক থাকার পর পরিস্থিতি শান্ত ভেবে এলাকায় ফিরে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ঘাসমহল এলাকা থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, মনির হোসেনের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। 

বৈষম্যবিরোধী ব্যানারে ছাত্র-জনতার একদফা আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইলে জমায়েত হতে থাকেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এ হামলায় প্রায় শতাধিক ছাত্র-জনতা নিহত এবং আহত হন সহস্রাধিক ছাত্র-জনতা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন