বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার,ভয়ংকর নাশকতার পরিকল্পনা
logo

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার,ভয়ংকর নাশকতার পরিকল্পনা

অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার ভয়ংকর পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তানজিদুর রহমান তানজিল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২ নভেম্বর) ভোররাতে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লা নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তারকৃত তানজিদুর রহমান তানজিল (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, এছাড়াও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সভাপতি ছিলেন। 

পুলিশ জানায়, রবিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লা নগর এলাকা থেকে সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাভার মডেল কলেজ ছাত্রলীগের মানবিক বিভাগের সাবেক সভাপতি তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে সে স্বীকার করেছে। তানজিলকে জিজ্ঞাসাবাদে অন্তবর্তী কালীন সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে সাভারেও ভয়ংকর পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। 

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গ্রেপ্তার তানজিলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন