বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ
logo

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ

সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়ে রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান তারা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলো। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ দুপুরে এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন