বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভারে বিরুলিয়ায় খ্রিস্টান কতৃক শিক্ষার্থীকে গণ-ধর্ষণের প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার
logo

সাভারে বিরুলিয়ায় খ্রিস্টান কতৃক শিক্ষার্থীকে গণ-ধর্ষণের প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ২৫ বছর বয়সী তরুণীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার দিবাগত (২০ অক্টোবর) রাত দেড় টায় গাজীপুর কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সোহেল রোজারিও (৩৭) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা। এর আগে তার অন্যতম সহযোগী মিঠু বিশ্বাসকে(৪৪) গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে সাভার মডেল থানা পুলিশ।  আদালত মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনায় জড়িত অপর অভিযুক্ত বিপ্লব রোজারিওকে(৪০) ধরতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

সোমবার (২০ অক্টোবর) ভোর ৫ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। 

এর আগে গত বৃহস্পতিবার (১৬ 

অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন। 

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও এর দেখা হয়। এরপর তাঁরা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তাঁর নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে প্রধান আসামি সহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন