বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভার উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন
logo

সাভার উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাভার উপজেলার রোকন স্মৃতি গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো রিকশা ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগঠন পরিষদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এ সভার মূল লক্ষ্য ছিল সাভার উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করা।

সভায় সভাপতিত্ব করেন আহমেদ জীবন, এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন শওকত আলী। উপস্থিত ছিলেন সাভার উপজেলা বাসদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) এর আহ্বায়ক আবু বকর সিদ্দিক লাভলু, কেন্দ্রীয় নেতা শুভ আচার্য্য, মজিবুর রহমান, জহিরুল ইসলাম, ইয়াকুব আলী, আব্দুল মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় দীর্ঘ আলোচনার পর সকলের সম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আহমেদ জীবনকে সভাপতি এবং শওকত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরো নির্বাচিত হন সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। এছাড়া, ৫ জন কার্যকরী সদস্যও নির্বাচিত হন।

নতুন কমিটির সদস্যরা হলেন:

পূর্ণাঙ্গ কমিটি:সভাপতি: আহমেদ জীবন,সহ সভাপতি: মজিবুর রহমান সাধারণ সম্পাদক: মোঃ শওকত আলী,সহ সাধারণ সম্পাদক: শুভ আচার্য্য,সাংগঠনিক সম্পাদক: ইয়াকুব আলী,সহ সাংগঠনিক সম্পাদক: জুয়েল,অর্থ সম্পাদক: জহিরুল ইসলাম,দপ্তর সম্পাদক: আব্দুল মজিদ,ক্রিড়া সম্পাদক: আঃ মজিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোলেমান,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আবু ইউসুফ

কার্যকরী সদস্যবৃন্দ: আসাদ, হাবিবুর রহমান, মোঃ বাবুল শিকদার, আলমগীর হোসেন, বকুল

সভায় কমিটি গঠন শেষে নেতৃবৃন্দ তাদের দায়িত্বশীলতার সাথে সাভার উপজেলার রিকশা-ভ্যানে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ঘোষণা করেন, আগামী দিনে সংগঠনের মাধ্যমে সাভার অঞ্চলের শ্রমিকদের দুর্দশা লাঘব করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

এ সভাটি সংগঠনের অগ্রগতি এবং স্থানীয় শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। সাভার উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এই ধরনের সভা ও আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন