বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভার ও আশুলিয়াতে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান!
logo

সাভার ও আশুলিয়াতে মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান!

হেলাল শেখঃ পবিত্র রমজান মাস শুরু নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সাভারের গেন্ডা ও আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজার ও বিভিন্ন আড়তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী ২০২৬ইং) সকালে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় বাজারের প্রতিটি আড়তে গিয়ে পণ্যের দাম এবং ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা থাকলেও মূল্য তালিকা
প্রদর্শন না করায় সাভারের পাঁচটি দোকানে ১৩ হাজার টাকা ও আশুলিয়ায় একটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু দোকানকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​এসময় বাজারে আসা সাধারণ ক্রেতাদের সাথেও কথা বলেন তারা। ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে সঠিক দামে পণ্য বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।

সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, রমজানে বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। কোনো অবস্থাতেই বাড়তি দাম নিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও  সাবধান করা হয়।

খুঁজুন