বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভার বিরুলিয়া জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল
logo

সাভার বিরুলিয়া জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

সাভার বিরুলিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে,এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন,নুর আলম গ্যাদা। 

দোয়া ও মিলন মাহফিলের সভাপতিত্ব করেন,নুর আলম গ্যাদা,উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল। আরো উপস্থিত ছিলেন, সাভার ও বিরুলিয়া ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি আনোয়ার হোসেন মন্ডল, ইন্ডিয়ান বিএনপি'র সাবেক আহ্বায়ক হাসান আলী মন্ডল, ছাত্রদলের নেতা আলমগীর হোসেন, ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতা হাজী মোহাম্মদ মানিক মিয়া ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা।

 প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা ও হাজারো নেতা-কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, গত বছর ৫ই আগস্ট এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার পালিয়ে যায়।

এই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা আহত ও শহীদ হয়। এই সভায় শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজিত হয়। এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত সকলেই দোয়া করেন। দোয়া শেষে তবারক বিতরণ করা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন