বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভার বিরুলিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
logo

সাভার বিরুলিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গসহযোগী সংগঠনের একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এই সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

এর ধারাবাহিকতায় সাভার বিরুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন, বিরুলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মো.খোরশেদ আলম। 

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো.আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.কামরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী নুর আলম গ্যাদা ও আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের নেতাকর্মীসহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ। 

প্রধান অতিথি মো.আল মামুন বলেন, দুর্যোগকালীন দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি বিএনপির একটি সহযোগী সংগঠন।

নির্বাচন সামনে রেখে শক্তি বাড়াচ্ছে সংগঠনিটি। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে প্রস্তুত করার পাশাপাশি নিজেদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করছে তারা; যাতে ভোট ছাড়াও বিএনপির পাশে থেকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। 
তিনি আরো বলেন, বিরুলিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে যেতে চাই বলে আশা ব্যক্ত করেন। 

উক্ত মিলাদ দোয়া ও মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত,ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপস্থিত সকলকে নিয়ে দোয়া করা হয়। দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন, খোরশেদ আলম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন