বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাভার বিরুলিয়া ক্যাম্পের পুলিশের উদ্যোগে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার মাদকাসক্ত যুবকের
logo

সাভার বিরুলিয়া ক্যাম্পের পুলিশের উদ্যোগে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার মাদকাসক্ত যুবকের

সাভারের বিরুলিয়া ইউনিয়নে পুলিশ এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।মাদকাসক্ত ছেলের অবর্ণনীয় অত্যাচার থেকে অবশেষে রেহাই পেলেন এক অসহায় মা ও তার পরিবার। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আল আমীনের প্রচেষ্টায় সময়োচিত ও সংবেদনশীল হস্তক্ষেপে এই পরিবারটিতে দীর্ঘ দিনের অশান্তির অবসান ঘটবে।

স্থানীয় সূত্রে, জানা যায়,বিরুলিয়ার মৈস্তাপাড়া এলাকায় এক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের ওপর অত্যাচার চালিয়ে আসছিলেন। বিশেষ করে তার বৃদ্ধ মা-বাবার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছিল। মাদক সেবনের টাকার জন্য ওই যুবক ঘরে প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন।

পরিবারের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিরুলিয়া পুলিশ ক্যাম্প। স্থানীয় সূত্রে খবর পেয়ে ইনচার্জ এসআই আল আমীন মৈস্তাপাড়ায় যুবকটির বাড়িতে উপস্থিত হন। সাধারণত এ ধরণের ক্ষেত্রে আইনি কঠোরতা দেখা দিলেও, তিনি বিষয়টিকে মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিতে দেখেন।

​যুবকটিকে আটকের পর তিনি এলাকাবাসী ও তার মা-বাবার সামনে দীর্ঘক্ষণ কাউন্সিলিং করেন। পুলিশের এই মানবিক আচরণে যুবকটি নিজের ভুল বুঝতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি উপস্থিত সকলের সামনে এবং তার মা-বাবার কাছে জীবনে আর কখনো মাদক স্পর্শ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ছেলের এই অনুশোচনা এবং মা-বাবার আকুতিতে সাড়া দিয়ে এসআই আল আমীন তাকে আইনি জটিলতায় না ফেলে সংশোধনের শেষ সুযোগ হিসেবে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। বিরুলিয়ার ইতিহাসে পুলিশের এমন মানবিক ও মহানুভব আচরণ আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন স্থানীয়রা।

ছেলের এমন পরিবর্তন ও পুলিশের উদারতায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী মা। তিনি বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "পুলিশের এই মহানুভবতায় আমি শুধু আমার ছেলেকে ফিরে পাইনি, আমার পরিবারটি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল।"

​এলাকাবাসীর মতে, পুলিশের এই ধরণের মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম মাদক নির্মূলে জেল-হাজতের চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন।

খুঁজুন