সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় অন্তত ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে ঈদের নামাজ ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন।
স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও পশু কোরবানিতে ব্যস্ত সময় পার করছেন। এসবই আল্লাহর সন্তুষ্টির জন্য বলে জানান মুসল্লিরা।
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৫ গ্রামে ঈদ উদযাপন : চলছে পশু কোরবানি
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২৫ গ্রামে ঈদ উদযাপন : চলছে পশু কোরবানি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় অন্তত ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সেখানে ইমামতি করেন মাওলানা
মাহবুবুর রহমান। একই সময়ে ঈদের নামাজ ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে শরিক হন। স্থানীয় মুসল্লিরা জানান, গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও
ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও পশু কোরবানিতে ব্যস্ত সময় পার করছেন। এসবই আল্লাহর সন্তুষ্টির জন্য বলে জানান মুসল্লিরা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত