ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে প্রান্তিক যুব সংঘসহ দেশের ৭টি সামাজিক ও শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেয় শিশু, তরুণ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুরা আজ নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধ বন্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ কর্মসূচির আয়োজক সংগঠনগুলো হলো— হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, সৃজনশীল গাইবান্ধা, আয়াস বাংলাদেশ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, প্রান্তিক যুব সংঘ, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ।
বক্তারা জানান, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৯৪ জন শিশু ধর্ষণের শিকার এবং ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
সমাবেশ থেকে রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সাতক্ষীরায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঢাকার পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে প্রান্তিক যুব সংঘসহ দেশের ৭টি সামাজিক ও শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেয় শিশু, তরুণ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন,
সমাজে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশুরা আজ নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও নির্যাতনের মতো অপরাধ বন্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ কর্মসূচির আয়োজক সংগঠনগুলো হলো— হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন, সৃজনশীল গাইবান্ধা, আয়াস বাংলাদেশ, বেতনা যুব উন্নয়ন সংস্থা, প্রান্তিক যুব সংঘ, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ। বক্তারা জানান, আইন ও সালিশ কেন্দ্র
(আসক)-এর তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৯৪ জন শিশু ধর্ষণের শিকার এবং ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সমাবেশ থেকে রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত