বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাতক্ষীরায় অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন র‍্যাব-৬
logo

সাতক্ষীরায় অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন র‍্যাব-৬

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১।

 সাতক্ষীরা ও জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল। আজ রোববার ১২ এপ্রিল র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করে লাকী স্টোর 

নামীয় প্রতিষ্ঠানকে মুদি দোকানের লাইসেন্স নিয়ে নিজ বসত বাড়িতে ৩৪ ড্রাম (প্রতিটিতে ২০০ লি.) সরিষা ও রাইস ব্র‍্যান অয়েল মজুদ করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) মোতাবেক ৫০,০০০/-টাকা জরিমানা করা হয়েছে। অন্য এক অভিযানে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মৌতলা এলাকায় 

অভিযান পরিচালনা করে ফেরদৌস মোড়ল (৫৫) নামক এক ব্যক্তিকে নিজ বাড়ীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে ১০,০০০/-টাকা জরিমানা করা হয়েছে। 
অভিযান পরিচালনাকালে র‍্যাব-৬।

সিপিসি-১, সাতক্ষীরার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

খুঁজুন