বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা সাতক্ষীরার শ্যামনগরে সবজি ক্ষেতে একপায়ের রগ কাটা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
logo

সাতক্ষীরার শ্যামনগরে সবজি ক্ষেতে একপায়ের রগ কাটা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শ্যামনগরে ইকবাল (৪০) নামে পায়ের রগ কাটা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ২১ জুলাই দিবাগত রাত ১২টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইকবাল হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।পুলিশ জানায়, সকালে স্থানীয়রা গোবিন্দপুর গ্রামের একটি সবজি ক্ষেতে এক ব্যক্তির মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। 

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানিয়েছেন, ইকবাল হোসেন নিয়মিত মাদক সেবন করত। আকরাম হাজীর সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে জিআই তারের বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। রাতের কোন এক সময় মাদক সেবন করতে নির্জন ওই সবজি খেতে গেলে ফাঁদে জড়িয়ে বিদ্যুৎসৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।

তবে তার পায়ের রগ কাটা থাকায় বিষয়টি রহস্যজনক বলেও দাবি করেছেন তারা।শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, ওই যুবকের বাম পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ইকবাল হোসেন মাদক সেবন করতেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন