সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ বজ্রপাত হয়। নিহতের নাম মোছাঃ সাহানারা বেগম (৩৮)। তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্লার মেয়ে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বুধবার (২৭মে) সকালে আবহাওয়া খারাপ থাকার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাছের ঘেরে ছিপ দিয়ে মাছ ধরা কালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন সাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে চলমান বৈরী আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় বজ্রপাতে এক নারীর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে গাবুরায় বজ্রপাতে এক নারীর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ বজ্রপাত হয়। নিহতের নাম মোছাঃ সাহানারা বেগম (৩৮)। তিনি পার্শ্বেমারী গ্রামের জাকের মোল্লার মেয়ে। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বুধবার (২৭মে) সকালে আবহাওয়া খারাপ থাকার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি
শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাছের ঘেরে ছিপ দিয়ে মাছ ধরা কালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন সাহানারা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী
ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে চলমান বৈরী আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত