সাতক্ষীরায় মাদক নিয়ন্ত্রণ ও পরিচালনা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নাম শোনা যাচ্ছে বাদশা গ্রুপের। এছাড়া সরকারি কলেজ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে গ্রুপটির প্রধান ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বাদশাহর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, পুরো কলেজ মোড়জুড়ে গড়ে উঠেছে মাদকের নেটওয়ার্ক, যেখানে কলেজ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে ইয়াবা বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, জামাল বাদশাহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।
মাদকের টাকায় তিনি “বাদশাহ গ্রুপ” নামে একটি প্রভাবশালী চক্র পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, জামাল বাদশাহ আমার কাছে ইয়াবা বিক্রি করেছে। পরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ২ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছে।
এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলছেন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা কলেজ মোড়ে আসছে। এতে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যে চরম ভীতি তৈরি হয়েছে।
সঙ্গীতা মোড়ের এক ফোন ব্যবসায়ী বলেন, “আমরা ঠিকমতো নামাজ পড়তে যেতে পারি না। গলি-ঘুপচিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। সবসময় আতঙ্কের মধ্যে ব্যবসা করতে হচ্ছে।
স্থানীয় স্কুল ছাত্ররা জানায়, “প্রতিদিন এখানে মাদক সেবন ও বিক্রি হয়। আমরা ভয় নিয়ে স্কুলে যাই।
এদিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কলেজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
সাতক্ষীরার নতুন আতঙ্ক কিশোর গ্যাং "বাদশা গ্রুপ" : আতঙ্কে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা
সাতক্ষীরার নতুন আতঙ্ক কিশোর গ্যাং "বাদশা গ্রুপ" : আতঙ্কে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা
সাতক্ষীরায় মাদক নিয়ন্ত্রণ ও পরিচালনা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নাম শোনা যাচ্ছে বাদশা গ্রুপের। এছাড়া সরকারি কলেজ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ইয়াবা ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে গ্রুপটির প্রধান ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল বাদশাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পুরো কলেজ মোড়জুড়ে গড়ে উঠেছে মাদকের নেটওয়ার্ক, যেখানে কলেজ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে ইয়াবা বিক্রি করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, জামাল বাদশাহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও
দাবি করেন স্থানীয়রা। মাদকের টাকায় তিনি “বাদশাহ গ্রুপ” নামে একটি প্রভাবশালী চক্র পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, জামাল বাদশাহ আমার কাছে ইয়াবা বিক্রি করেছে। পরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ২ লাখ টাকার বেশি আত্মসাৎ করেছে। এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলছেন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা কলেজ মোড়ে আসছে। এতে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যে চরম ভীতি তৈরি হয়েছে। সঙ্গীতা মোড়ের এক ফোন ব্যবসায়ী
বলেন, “আমরা ঠিকমতো নামাজ পড়তে যেতে পারি না। গলি-ঘুপচিতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। সবসময় আতঙ্কের মধ্যে ব্যবসা করতে হচ্ছে। স্থানীয় স্কুল ছাত্ররা জানায়, “প্রতিদিন এখানে মাদক সেবন ও বিক্রি হয়। আমরা ভয় নিয়ে স্কুলে যাই। এদিকে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কলেজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত